© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘চেহারা দেখে তো একদম পূর্ণিমা আপুর মতো লাগছে’

শেয়ার করুন:
‘চেহারা দেখে তো একদম পূর্ণিমা আপুর মতো লাগছে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা আবারও আলোচনায়। বড় পর্দায় তার সাবলীল অভিনয় আর অনন্য সৌন্দর্যে তিনি জয় করেছেন কোটি দর্শকের মন। শুধু সিনেমাতেই নয়, বাস্তব জীবনেও তার উপস্থিতি ভক্তদের কাছে সমানভাবে আকর্ষণীয়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি দারুণ সক্রিয়, যেখানে প্রতিটি পোস্টে মেলে তার স্বতঃস্ফূর্ততা ও তারকাখ্যাতির ঝলক।

সম্প্রতি এই অভিনেত্রী অবস্থান করছেন পবিত্র ভূমি সৌদি আরবে। সেখান থেকেই ভক্তদের জন্য শেয়ার করেছেন একটি মজার ভিডিও, যা মুহূর্তেই নেটপাড়ায় নজর কেড়েছে।
ভিডিওটিতে দেখা যায়, সৌদিতে অবস্থানকালে এক যুবকের মুখোমুখি হন পূর্ণিমা। সেখানে কথা বলার এক পর্যায়ে ওই যুবক পূর্ণিমাকে উদ্দেশ্য করে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘চেহারা দেখে তো একদম পূর্ণিমা আপুর মতো লাগছে।’

সরাসরি নিজের প্রশংসা শুনে স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী। মজার ছলে পূর্ণিমা বলেন, ‘আমাকেও সবাই বলে, আমার চেহারা নাকি দেখতে পূর্ণিমার মতো লাগে।’

তাদের এই কথোপকথনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর থেকেই অনুরাগী ও সাধারণ নেটিজেনরা বেশ উপভোগ করছেন। মন্তব্যের ঘরে কেউ কেউ বলছেন, চিরযৌবনা এই নায়িকার চেহারার উজ্জ্বলতা যেন সময়ের সঙ্গে আরও বাড়ছে।

উল্লেখ্য, বর্তমানে ইবাদতের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন পূর্ণিমা। সেখান থেকে মাঝে মাঝেই বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকছেন তিনি।
ঢাকাই সিনেমার অন্যতম এই শীর্ষ নায়িকা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে সিনেমার কাজ কমিয়ে দিলেও বিশেষ বিশেষ কাজ ও অনুষ্ঠানের উপস্থাপনায় তাকে প্রায়ই দেখা যায়।

টিএ/

মন্তব্য করুন