পুরো দেশ আমাদের নিয়ে গর্ব করবে: নেপালের অধিনায়ক
ছবি: সংগৃহীত
১২:১৪ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ফলাফল পক্ষে না এলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, মাঠে ফিল্ডিং, বোলিং ও ব্যাটিং সব বিভাগেই দল শতভাগ দিয়েছে। খেলা দেখে পুরো দেশ আমাদের নিয়ে গর্ব করবে।
রোহিত বলেন, “ফলাফল আমাদের পক্ষে আসেনি, কিন্তু চেষ্টা ছিল শতভাগ। ফিল্ডিং, বোলিং ও ব্যাটিং-সব জায়গায় আমরা নিজেদের সেরাটা দিয়েছি।’’
ডেথ ওভারে বোলিংয়ের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, “ডেথ ওভারে বোলিং করা কঠিন। ইয়র্কার কিংবা স্লোয়ার বাউন্সার ঠিকভাবে করা সহজ নয়। ইংল্যান্ডও সেখানে চাপে ছিল। তবে স্যাম কারেন খুব ভালো বোলিং করেছে। আমরা এখান থেকে আরও উন্নতি করব।’’

রান তাড়ার পরিকল্পনা নিয়েও কথা বলেন নেপাল অধিনায়ক। “শেষ পাঁচ ওভারের জন্য আমরা হিসাব কষছিলাম। হাতে উইকেট রেখে ওভারপ্রতি ১০–১২ রান করার পরিকল্পনা ছিল। প্রথম দুই বল থেকেই বাউন্ডারির দিকে তাকিয়ে ছিলাম।’’
পুরো টুর্নামেন্টে সতর্ক থাকার বার্তাও দেন তিনি। “আমরা কোনো দলকে হালকাভাবে নিচ্ছি না। অন্য দলগুলোও কাউকে হালকাভাবে নেবে না। আমাদের প্রতিটি ম্যাচেই শতভাগ দিতে
সমর্থকদের প্রশংসায় জানিয়ে নেপালের অধিনায়ক বলেন, “আমাদের সমর্থকরা ভীষণ আবেগী। কাঠমান্ডু থেকে শুরু করে পুরো নেপাল আমাদের সমর্থন দিয়েছে। আমরা তাদের বিশ্বাস সঙ্গে নিয়ে খেলেছি। আমি বিশ্বাস করি, পুরো নেপাল আমাদের নিয়ে গর্ব করবে।’’
টিজে/টিএ