গৌরীপুর পৌরসভায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলেন ইউএনও
ছবি: সংগৃহীত
০৩:২২ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ময়মনসিংহ-৩ আসনে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ভেতরে সকল ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে Uno Gouripur ফেসবুক আইডি থেকে রাত ১১.৫৫ মিনিটে তিনি এই পোস্ট দেন।
জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার ধানমহালস্থ বটতলায় স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ নির্বাচনী সমাবেশ ডাকেন। একই দিন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন পৌর শহরের পাটবাজারস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী সমাবেশ ডাকেন।
একই দিনে একই সময়ে দু’পক্ষের সমাবেশের বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে উপজেলা নির্বাহী অফিসার রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করে ফেসবুক আইডিতে পোস্ট করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বরে কল করলে বন্ধ পাওয়া যায়।
টিজে/টিএ