© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরিচালকের গালিতে সেটেই কান্নায় ভেঙ্গে পড়েন নীনা গুপ্তা

শেয়ার করুন:
পরিচালকের গালিতে সেটেই কান্নায় ভেঙ্গে পড়েন নীনা গুপ্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৪ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ক্যারিয়ারের শুরুতে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা। তার অভিযোগ, কোনো ভুল না থাকা সত্ত্বেও শুটিং সেটে এক পরিচালকের হাতে চরম অপদস্থ হতে হয়েছিল তাকে। এমনকি সেই ঘটনার পর সবার সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন ‘বাধাই হো’ খ্যাত এই অভিনেত্রী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমার শুটিংয়ের সময় সবার সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন পরিচালক। অথচ সেখানে তার চরিত্রটি ছিল খুবই ছোট এবং তার কোনো ত্রুটি ছিল না। 



নীনা বলেন, পরিচালক সম্ভবত অন্য কোনো কারণে রাগান্বিত ছিলেন, যার বহিঃপ্রকাশ তিনি আমার ওপর করেন। সে সময় সেটে অনেক মানুষ ছিল, আমি সেখানে দাঁড়িয়ে কাঁদছিলাম। 

তিনি আরও যোগ করেন, ক্যারিয়ার টিকিয়ে রাখার তাগিদে তৎকালীন সময়ে শিল্পীরা অনেক কিছুই মুখ বুজে সহ্য করতেন।

সাক্ষাৎকারে অভিনেত্রী তার কাজ নিয়ে আক্ষেপও প্রকাশ করেন। জানান, শুধু জীবিকার তাগিদে এমন কিছু সিনেমায় অভিনয় করেছেন যা নিয়ে তিনি পরে অনুতপ্ত হয়েছেন। 

আরআই/ এসএন

মন্তব্য করুন