স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
০১:০৭ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
দেশীয় ও আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দাম বৃদ্ধির প্রেক্ষিতে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (৮ ফ্রব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়িয়ে ২১ হাজার টাকা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য বৃদ্ধির কারণে স্মারক স্বর্ণ মুদ্রা ও স্মারক রৌপ্য মুদ্রার মূল্য বৃদ্ধি করা হয়েছে। যা ৮ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে।
কেএন/এসএন