© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরও ২০৯ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

শেয়ার করুন:
আরও ২০৯ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৫ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
নিলামের মাধ্যমে আরও ২০৯ মিলিয়ন বা ২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

চলতি ফেব্রুয়ারি মাসে চার দফায় মোট ৭৯ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৪৭২ কোটি ৮৫ লাখ বা ৪.৭২ বিলিয়ন ডলার। 


ইউটি/টিএ

মন্তব্য করুন