© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা

শেয়ার করুন:
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

এতে বলা হয়, রমনা বিভাগে একটি বাস, তিনটি সিএনজি ও ৮টি মোটরসাইকেলসহ মোট ৪৮টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে চারটি ট্রাক, চারটি সিএনজি ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৩৭টি মামলা। মতিঝিল বিভাগে তিনটি ট্রাক, চারটি ক্যাভার্ডভ্যান, তিনটি সিএনজি ও ১২টি মোটরসাইকেলসহ মোট ৩১টি মামলা। ওয়ারী বিভাগে তিনটি বাস, পাঁচটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ৬টি মোটরসাইকেলসহ মোট ২৫টি মামলা হয়েছে।

অন্যদিকে, তেজগাঁও বিভাগে একটি বাস, একটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ৬৬টি মামলা। মিরপুর বিভাগে একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা। উত্তরা বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, দুটি সিএনজি ও ৮টি মোটরসাইকেলসহ মোট ৬৩টি মামলা।

গুলশান বিভাগে একটি বাস, একটি কাভার্ডভ্যান ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৭৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৯৪টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএস/টিএ

মন্তব্য করুন