অরিজিৎ সিং কী বিজেপিতে যোগ দিচ্ছেন?
ছবি: সংগৃহীত
০৮:১৩ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
কিছুদিন আগেই হঠাৎ করে প্লেব্যাক ছাড়ার ঘোষণা দেন অরিজিৎ সিং। এর পর থেকেই তার প্লেব্যাক ছাড়া নিয়ে চর্চার অন্ত নেই। কেউ কেউ বলছিলেন আর হয়তো গান গাইবেন না তিনি, আবার কেউ বা বলছিলেন, নিজেকে হয়তো সময় দিতে চাইছেন।
এর মধ্যেই কানাঘুষো শুরু হয়, রাজনীতিতে আসতে চলেছেন অরিজিৎ সিং।
এর মধ্যেই চাউর হয়, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নাকি গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন গায়ক! যাবতীয় জল্পনা নিয়ে এবার নিজেই মুখ খুললেন অরিজিৎ সিং।
তবে গুঞ্জনের ‘রথ’ এখানেই থামেনি! বরং এ-ও শোনা গেছে যে, আগামীতে তিনি ভোটেও লড়তে পারেন। সামনেই বিধানসভা নির্বাচন।
যদিও এই বিষয়ে এযাবৎকাল ‘স্পিকটি নট’ই ছিলেন শিল্পী, তবে এবার নিজস্ব এক্স হ্যান্ডেলে সংশ্লিষ্ট ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন গায়ক।

জনৈক ভক্ত কৌতূহলবশত অরিজিৎ সিংয়ের উদ্দেশে প্রশ্ন ছুড়েছিলেন, দাদা আপনি কি সত্যিই রাজনীতিতে যোগ দিচ্ছেন? উত্তরে অরিজিৎ দু-দুটো পোস্ট করেন। যেখানে উল্লেখ, “লোকের কাজই শুধু খবর তৈরি করা, ব্যস! আরে না রে বাবা, লোক যা ইচ্ছে তাই বলে যাচ্ছে…।”
এহেন মন্তব্যের স্ক্রিনশট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। অতঃপর রাজনীতি নিয়ে যে এখনই কিছু ভাবছেন না, সেটা স্পষ্ট করে দিলেন অরিজিৎ সিং।
এমকে/টিকে