© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হার্দিক কি রোজ প্রেমিকা বদলান? মাহিকাকে ঘিরে আশিসের খোঁচা

শেয়ার করুন:
হার্দিক কি রোজ প্রেমিকা বদলান? মাহিকাকে ঘিরে আশিসের খোঁচা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
নাতাশার সময় কাটে পুত্র অগস্ত্যকে নিয়ে। অন্য দিকে হার্দিকই নতুন প্রেমের সফর শুরু করেছেন মাহিকা শর্মার সঙ্গে। মাহিকার আগেও অবশ্য একটি প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।

নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন ২০২৪ সালে। হার্দিক পাণ্ড্যের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন তাঁর অনুরাগীরা। খবর ছড়িয়ে পড়েছিল, নাতাশাই নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। সঙ্গে সঙ্গে সমাজমাধ্যমে নাতাশাকে কটাক্ষ করতে শুরু করেছিলেন হার্দিকের ভক্তেরা। বাধা দেননি হার্দিক।

কালের নিয়মে সত্য প্রকাশ্যে এসেছে। নাতাশার সময় কাটে পুত্র অগস্ত্যকে নিয়ে। অন্য দিকে হার্দিকই নতুন প্রেমের সফর শুরু করেছেন মাহিকা শর্মার সঙ্গে। মাহিকার আগেও অবশ্য একটি প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল তাঁর। আর এ বার হার্দিকের ‘ক্যাসানোভা’ স্বভাব নিয়ে খোঁচা দিলেন প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরা। ‘দেবদাস’-এর সঙ্গে হার্দিকের তুলনা উঠতেই আশিস বলেই দিলেন, “ও তো রোজ পারো বদলায়।”



সম্প্রতি একটি সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন আশিস ও তাঁর স্ত্রী রুশমা নেহরা এবং হরবজন সিংহ ও গীতা বসরা। সাক্ষাৎকারে বিভিন্ন ছবির নামের সঙ্গে ক্রিকেটারদের ব্যক্তিত্ব মেলাতে বলা হয় তাঁদের। ‘খিলাড়ি নম্বর ওয়ান’ ছবির নাম নাকি হরভজনের জন্য যথার্থ। দাবি করেন আশিস। তবে হরভজন-পত্নী গীতা সঙ্গে সঙ্গে বলেন, “আমি জানি, মাঠের বাইরে ও মোটেই ‘খিলাড়ি নম্বর ওয়ান’ নয়।”

এর পরেই আসে ‘দেবদাস’ ছবির উল্লেখ। সঙ্গে সঙ্গে হরভজন দাবি করেন, এই নামের সঙ্গে যথার্থ ব্যক্তিত্ব হার্দিকের। তখন আশিস প্রশ্ন করেন, “কেন?” হরভজন কোনও উত্তর দেওয়ার আগে আশিস নিজেই বলেন, “আমি তো শুনেছি, ও রোজ পারো (পার্বতী) বদলায়।” আশিস বলতে চেয়েছেন, প্রতিদিন প্রেমিকা পরিবর্তন করেন হার্দিক। আশিসের এই মন্তব্য শুনে সকলে হেসে ওঠেন।

আইকে/টিএ

মন্তব্য করুন