© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটের বিশ্বনাথ নির্বাচনি জনসভায় গিয়ে বিএনপি নেতার মৃত্যু

শেয়ার করুন:
সিলেটের বিশ্বনাথ নির্বাচনি জনসভায় গিয়ে বিএনপি নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সিলেট-২ আসনের বিশ্বনাথে মিছিলে গিয়ে অসুস্থ হয়ে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী মারা গেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্বনাথ উপজেলা শহরে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার জনসভায় এ ঘটনা ঘটে।

বিশ্বনাথ এইড ইউ কে সভাপতি ও প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে - এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু শোক প্রকাশ করে বাংলাদেশ টাইমস কে জানান, আকালু মিয়া চৌধুরী বিশ্বনাথের সর্ব মহলে সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন।

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনি জনসভা ছিল সেখানে। জনসভায় মিছিল নিয়ে অংশগ্রহণ করছিলেন সোহেল চৌধুরী। মিছিলটি জনসভাস্থলে কাছাকাছি যেতেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এসময় নেতাকর্মীরা তাকে দ্রুত সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। 

জানা গেছে, সোমবার বিকেলে বিশ্বনাথে সিলেট-২ আসনের প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনি জনসভা ছিল। জনসভায় মিছিল নিয়ে অংশগ্রহণ করছিলেন সোহেল চৌধুরী। মিছিলটি জনসভাস্থলে কাছাকাছি যেতেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এসময় নেতাকর্মীরা তাকে দ্রুত সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহেল চৌধুরীর ভাগনে মোহাম্মদ আলী শিপন বলেন, জনসভায় মিছিল নিয়ে প্রবেশ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সোহল চৌধুরী মৃত্যুবরণ করেছেন।

ইউটি/টিএ

মন্তব্য করুন