© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুস্মিতার চোখের নীলে হারিয়ে গেলেন সাহেব!

শেয়ার করুন:
সুস্মিতার চোখের নীলে হারিয়ে গেলেন সাহেব!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৪ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
টলিপাড়ার অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে ইতিমধ্যেই নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্য। পর্দার রসায়ন হোক বা বাস্তব জীবনের সম্পর্ক—ভক্তদের চোখ এড়ায় না কিছুই। মুখে যাই বলুন না কেন, তাঁদের প্রেম যে এখন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট, তা বলাই যায়।

সম্প্রতি সুস্মিতার ভাইয়ের বিয়েতে সাহেবের উপস্থিতি ফের উসকে দিল সেই প্রেমচর্চা। নেটিজেনদের প্রশ্ন একটাই—সবই তো হলো, এবার তোমাদের বিয়ের সানাই কবে?

বাঁকুড়ায় আয়োজিত এই পারিবারিক অনুষ্ঠানে সুস্মিতাকে দেখা যায় বেগুনি রঙের মখমলের লেহেঙ্গায়, আর পাশে কালো স্যুটে সাহেব। দু’জনের স্টাইলিশ উপস্থিতি নজর কাড়লেও, পোশাকের থেকেও বেশি আলোচনায় আসে তাঁদের রসায়ন।
শেয়ার করা ছবিতে দেখা যায়, সুস্মিতার চোখে চোখ রেখে অপলক তাকিয়ে আছেন সাহেব, আর সুস্মিতার কোমরে তাঁর হাত—এই এক ফ্রেমেই ধরা পড়েছে তাঁদের ঘনিষ্ঠতা। ক্যাপশন ও শরীরী ভাষা স্পষ্ট করে দিচ্ছে, প্রেমের জোয়ারে ভাসছেন এই তারকা জুটি। সুস্মিতাও নিজের পোস্টে লেখেন, ‘A wedding filled with love, laughter and happiness…’



অনুরাগীদের মন্তব্য বাক্সে উপচে পড়ছে ভালোবাসা আর কৌতূহল। কেউ লিখেছেন, “আপনাদের দু’জনকে একসঙ্গে রাজকীয় লাগছে।” আবার কেউ মজা করে প্রশ্ন তুলেছেন, “পরের বিয়ের নেমন্তন্নটা কি তবে সাহেবের তরফ থেকেই আসবে?”
যদিও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। বর্তমানে দু’জনেই ব্যস্ত নিজেদের কেরিয়ার ও নতুন কাজ নিয়ে। তবে তাঁদের এই প্রকাশ্য ঘনিষ্ঠতা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—সম্পর্কটা এখন অনেকটাই পরিণত। পারিবারিক অনুষ্ঠানে সাহেবের উপস্থিতি যেন সেই কথাই আরও জোরালো করে বলছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে এই রিল জীবনের রোম্যান্স পূর্ণতা পায় রিয়েল জীবনের বিয়ের পিঁড়িতে।

এবি/টিএ

মন্তব্য করুন