© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিশুর প্রযোজনায় বড় চমক! একসঙ্গে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ ও শুভশ্রী

শেয়ার করুন:
মিশুর প্রযোজনায় বড় চমক! একসঙ্গে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ ও শুভশ্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৯ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
অভিনয়ের পাশাপাশি সফল প্রযোজক হিসেবেও নিজের জায়গা তৈরি করেছেন যিশু সেনগুপ্ত। নীলাঞ্জনার সঙ্গে সম্পর্কে চিড় ধরার পর গত বছর তিনি নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন। টলিউডের অভিনেতা সৌরভ দাস-এর সঙ্গে যৌথভাবে লঞ্চ করা হয় ‘হোয়াই সো সিরিয়াস’ নামের এই প্রযোজনা সংস্থা। গত বছর এই সংস্থার ব্যানারে একটি মিউজিক অ্যালবাম মুক্তি পেলেও, এখনও পর্যন্ত কোনও বড় মাপের সিনেমা শুরু হয়নি।

তবে এবার টলিউডের অন্দরমহলের খবর বলছে, চলতি বছরই বড় চমক দিতে চলেছেন যিশু সেনগুপ্ত। শোনা যাচ্ছে, তাঁর প্রযোজনা সংস্থার নতুন ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-কে। শুধু তাই নয়, এই ছবিতে নাকি অভিনয়ের প্রস্তাব গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়-এর কাছেও। সবকিছু ঠিক থাকলে বহুদিন পর এক ছবিতে মুখোমুখি হবেন প্রসেনজিৎ ও শুভশ্রী।



খবর অনুযায়ী, এই ছবিতে শুধু প্রযোজক হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও থাকতে পারেন যিশু সেনগুপ্ত নিজে। ফলে কাস্টিংয়ের দিক থেকে ছবিটি যে বেশ শক্তপোক্ত হতে চলেছে, তা বলাই যায়। ইতিমধ্যেই প্রসেনজিৎ ও শুভশ্রীর কাছে ছবির প্রস্তাব পৌঁছে গিয়েছে বলেও জানা যাচ্ছে।

তবে দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন- এই ছবির পরিচালনার দায়িত্বে কে? টলিউড সূত্রে খবর, ছবির পরিচালক হতে পারেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গত বছর তার পরিচালিত ছবি ‘গৃহপ্রবেশ’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। যদিও এখনও পর্যন্ত প্রযোজক বা অভিনেতা-অভিনেত্রীদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয়, তাহলে চলতি বছরেই শুরু হতে পারে ছবির কাজ। উল্লেখ্য, এই মুহূর্তে শুভশ্রী ব্যস্ত তার আগামী প্রজেক্ট নিয়ে, যেখানে বহু বছর পর আবার দেব-এর বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি। অন্যদিকে সদ্য মুক্তি পাওয়া কাকাবাবু ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। পাশাপাশি, খুব শিগগিরই ঋতুপর্ণা সেনগুপ্ত-এর সঙ্গে একটি নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন বুম্বাদা, পরিচালনায় থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

এমআর/টিএ 


মন্তব্য করুন