‘হীরালাল সেন’ পদক পেল ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
ছবি: সংগৃহীত
০৮:০৩ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’-এর। উৎসবের সমাপনী দিনে সেরা চলচ্চিত্র হিসেবে ‘হীরালাল সেন’ পদক জয় করেছে তরুণ নির্মাতা আকাশ হকের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। রোববার রাতে তরুণ নির্মাতা আকাশ হকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
গত রোববার উৎসবের সমাপনী সন্ধ্যায় নির্মাতা আকাশ হকের হাতে তুলে দেওয়া হয় বছরের সেরা চলচ্চিত্রের স্বীকৃতি ‘হীরালাল সেন পদক ১৪৩২’। শুধু সেরা চলচ্চিত্রই নয়, অসাধারণ কাহিনীর জন্য সিনেমাটি সেরা চিত্রনাট্যের পুরস্কারও নিজের ঝুলিতে ভরেছে। সমালোচক বিধান রিবেরু এই পুরস্কার তুলে দেওয়ার সময় উৎসব প্রাঙ্গণে ছিল টানটান উত্তেজনা।

গত ৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হওয়া এই উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়েছে।
ভাষা আন্দোলনের চেতনায় প্রতি বছর টিএসসিতে আয়োজন করা হয় ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। উৎসবে দেখানো হয় সুনীল বন্দোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, আলমগীর কবিরের ‘সূর্্যকন্যা’, শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’, রায়হান রাফীর ‘তাণ্ডব’ সহ আরও বেশ কচিহু সিনেমা।
আরআই/টিকে