© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের দলে জায়গা না পেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন নেইমার!

শেয়ার করুন:
বিশ্বকাপের দলে জায়গা না পেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন নেইমার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৫ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
নেইমারের ভবিষ্যৎ কার্লো আনচেলত্তির হাতে। ব্রাজিল গণমাধ্যমে খবর, বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি নেইমার কিংবা তার এজেন্টের পক্ষ থেকে। অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন সাবেক বার্সা তারকা।

আর মাত্র কয়েকমাস বাকি ফিফা বিশ্বকাপের। তবে এখনও নিশ্চিত নয় সেখানে দেখা যাবে কি'না নেইমারকে! মিনিস্কাসে অস্ত্রোপচারের পর এখনও ফিট হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। চূড়ান্ত দল ঘোষণার আগে নিজের ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে আনার লক্ষ্য সান্তোস তারকার।



ক'দিন আগেই ৩৪-এ পা দিয়েছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ স্কোরারার। আন্তর্জাতিক ফুটবল বিদায় বলার আগে আরও একটি বিশ্বকাপ খেলার কথা বেশ কয়েকবার বলেছেন নেইমার। শুধু তাই নয় ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়া তার ক্যারিয়ারের অন্যতম লক্ষ্য। আর তাই খুব করেই চাইছেন বিশ্বকাপের সর্ববৃহৎ আসরে নাম লিখাতে।

তবে নেইমার চাইলেই হবে না। মিশন হেক্সা পূরণের জন্য সিবিএফ দায়িত্ব দিয়েছে কার্লো আনচেলত্তির কাঁধে। সেখানে স্কোয়াড নির্বাচন থেকে শুরু করে স্ট্র্যাটেজিক প্ল্যানিংস সেট করাসহ সব জায়গাতেই তার একক স্বাধীনতা। তিনিই ঘোষণা দিয়েছেন তথাকথিত তারকার পেছনে ছোটার বদলে তার টিমের লক্ষ্য থাকবে পারফর্মারদের মূল্যায়ন করা।

সান্তোসে যে খারাপ করছেন নেইমার তা বলা যাবে না। গেল মৌসুমের শেষে স্কোর করে ঠেকিয়েছেন ক্লাবের রেলিগেশন। সেই হিসেবে কার্লোর গুডবুকেই থাকার কথা সাবেক বার্সা তারকার।

কিন্তু সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায়।

পারফরম্যান্সেরও আগে কার্লো আনচেলিত্তর প্রথম রিকোয়ারমেন্ট ফিটনেস। কেবল শতভাগ ফিট হলেই কাউকে বিশ্বকাপের জন্য বিবেচনা করবেন তিনি। সেই ফিটনেস ৮০ শতাংশ হলেও তার নাম কাটা যাবে ২৬ জনের তালিকা থেকে। এই বিষয়টাই আটকে দিয়েছে নেইমারকে। মিসিস্কাসে চোটের পর অস্ত্রপচার করা নেইমার পুনর্বাস প্রক্রিয়ার মধ্যে থাকলেও এখনও ফিরে পাননি শতভাগ ফিটনেস।

অবশ্য হাতে এখনও কিছুটা সময় আছে তার। সামনে মার্চ উইন্ডো। বিশ্বকাপে কেমন দল গোছাবেন কার্লো তার প্রায় পুরোটাই সেট করে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে।

বিশ্বকাপের আগে নেইমারকে টার্গেট করতে হবে এই দুই ম্যাচ। সেখানে খেলার যোগ্যতা অর্জন করলে খুলে যাবে তার বিশ্বকাপের দরজা।

ব্রাজিল গণমাধ্যমে খবর, নেইমার দাঁড়িয়ে আছেন একবারে স্ট্রেটলাইনে। কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা না করতে পারলে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দেবেন তিনি।

হতে পারে সেটা বিশ্বকাপের আগেই। যদিও এই বিষয়ে এজেন্ট কিংবা নেইমার, কারো পক্ষ থেকেই পাওয়া যায়নি আনুষ্ঠানিক বক্তব্য।

আরআই/টিকে

মন্তব্য করুন