জ্যোতিষী ঠিক করে দেন সন্তান জন্ম দেওয়ার দিন ক্ষণ, কী বললেন রাম চরণ?
ছবি: সংগৃহীত
১২:২৫ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
গত ৩১ জানুয়ারি অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন। এ বার তাঁদের পরিবারে যুক্ত হলো যমজ সন্তান, এক কন্যা ও এক পুত্র। সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের নির্দেশনা মেনেই নির্দিষ্ট সময় নির্বাচন করা হয়েছিল। উপাসনা প্রকাশ করেছেন, কীভাবে তারা সন্তান জন্ম দেওয়ার দিন ক্ষণ ঠিক করেছিলেন। ভিডিয়োবার্তায় উপস্থিত ছিলেন জ্যোতিষী মহেশ বাং। তিনি জানিয়েছেন, রাত ১১.৩০টার পর ৩১ জানুয়ারি একটি শুভ সময় ঠিক করা হয়েছিল সন্তান ভূমিষ্ঠের জন্য।
সন্তানজন্মের সময় উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স এবং ‘এনার্জি অ্যালকেমিস্ট’ রণধীর। উপাসনা জানিয়েছেন, জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী তাদের এই বিশেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়া হয়েছিল। জন্মের পরে উপাসনা প্রকাশ করেছেন কৃতজ্ঞতা, তিনি হাতজোড় করে রাম চরণের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন এবং জানিয়েছেন, যারা তাদের জন্য প্রার্থনা করেছেন, তাঁদের সকলকেই মনে রাখবেন।

রাম চরণ ও উপাসনা পূর্বেই সামাজিক মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন যে দ্বিতীয় সন্তান আসছে। দীপাবলির সময়ে উপাসনা লিখেছিলেন, ‘‘এ বছরের দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি। ভালবাসা দ্বিগুণ।’’ এই পোস্টই ছিল যমজ সন্তানের আগমনের সূচনা। দম্পতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি নতুন সন্তানের খবর, তবে ভক্তদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে গেছে।
এবারের জন্ম নতুন আনন্দের সুর তোলে চরণ-উপাসনার পরিবারে, যেখানে প্রেম, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ঘিরে রেখেছে তাদের দিনগুলো।
পিআর/টিকে