© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শামা ওবায়েদের নির্বাচনী সভায় অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

শেয়ার করুন:
শামা ওবায়েদের নির্বাচনী সভায় অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৬ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি প্রার্থী শামা ওবায়েদের শেষ নির্বাচনী সভায় অসুস্থ হয়ে মারা গেছেন সিদ্দিক মাতুব্বর (৬৮) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সালথা মডেল মাধ্যমিক সরকারি স্কুল মাঠে সভায় অসুস্থ হয়ে পড়েন। সালথা দমকল বাহিনীর একটি দল বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুজ্জামান জানান, মৃত সিদ্দিক মাতুব্বর সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত খালেক মাতুব্বরের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

সিদ্দিক মাতুব্বর ২০১৬ সালে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক হিসেবে অবসরে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গতকাল সোমবার নির্বাচনী সভায় যোগ দিতে এসে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন।

প্রসঙ্গত, ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ফরিদপুর-২ সংসদীয় আসন গঠিত। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

গতকাল সোমবার সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শামার শেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিক মাতুব্বর।

আরআই/টিকে

মন্তব্য করুন