© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে ৯০ শতাংশ পণ্য রফতানিতে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ৯০ শতাংশ পণ্য রফতানিতে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১১ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী নয়। তবে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক ১৯ শতাংশে নামিয়ে আনা বড় অর্জন বলে দাবি করেছেন বাণিজ্য সচিব শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, শুল্ক চুক্তির ফলে সবমিলিয়ে বলা যায় ৯০ শতাংশ পণ্য রফতানিতে বাংলাদেশকে শূন্য শুল্ক সুবিধা দেবে যুক্তরাষ্ট্র। এমন বাণিজ্য চুক্তি পৃথিবীর আর কোনো দেশ করতে পেরেছে কি না আমি জানি না।

বাংলাদেশ বাণিজ্যিকভাবে লাভবান হবে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে এক লাখ কোটি টাকার বেশি পণ্য রফতানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। এরমধ্যে ৮৬ শতাংশই তৈরি পোশাক থেকে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রফতানিতে শুল্কমুক্ত সুবিধা দিবে ট্রাম্প প্রশাসন। এটা বাণিজ্যের জন্য অনেক বড় অর্জন।

চুক্তির বিষয়ে শেখ বশির বলেন, শুল্ক চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক, টেক্সটাইল ও সুতা রফতানি বাড়বে। তবে নির্বাচিত সরকার চাইলে শুল্ক চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে। সেই ধারাও চুক্তিতে সংযুক্ত আছে।

রমজানে পণ্যমূল্য এবং মূল্যস্ফীতি বিষয়ে উপদেষ্টা বলেন, রমজানের বাজার দর দিয়েই আমাদের কাজের মূল্যায়ন করবে জনসাধারণ। মূল্যস্ফীতি সার্বিকভাবে কমছে। এমন সব পদক্ষেপ নিয়ে রেখেছি নির্বাচিত সরকার ক্ষমতায় এসে ভোজ্যতেলের দাম কমাতে পারবে। নিত্যপণ্যের বাজার সহনীয় করতে পারবে। শেখ হাসিনার নির্দেশনায় এসআলমসহ কয়েকটি প্রতিষ্ঠান নিত্যপণ্যের বাজার জিম্মি করে রেখেছিল।

এ সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার যৌথভাবে করেছে বলেও দাবি করেন তিনি।

এসকে/এসএন

মন্তব্য করুন