© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎই বুবলীর রহস্যময় পোস্ট

শেয়ার করুন:
হঠাৎই বুবলীর রহস্যময় পোস্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। রহস্যময় ওই পোস্টে কারো উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন নায়িকা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ৪১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন বুবলী। ভিডিওতে অভিনেত্রী পরেছেন সাদা রংয়ের স্টোনের কাজ করা ব্লাউজের সঙ্গে কালো রংয়ের শাড়ি ও লং কোটি। কালো শাড়িতে সাদা রংয়ের চওড়া পাড়।

নতুন এ ফটোশুটের ভিডিওতে ক্যাপশনে রহস্যময় বার্তা দিয়ে বুবলী লেখেন, 'যত পারো স্মার্ট হও। কিন্তু মনে রেখো, সব সময় স্মার্ট হওয়ার চেয়ে জ্ঞানী হওয়াই ভালো।'

এরপরই মন্তব্যের ঘরে মতামত জানাতে শুরু করেন নেটিজেনরা। একদল নায়িকাকে প্রশংসার বন্যায় ভাসান। আরেকদল ভাসান নিন্দার সাগরে।



একজন লেখেন, ‘ওয়াও বিউটি কুইন বুবলি! সুন্দর লাগছে।’ আরেকজন লেখেন, ‘মোচরা মুচরি কইরা কি বুঝাইতে চাচ্ছেন আপা?’

তবে বুবলী কাকে উদ্দেশ করে কিংবা কী মনে করে এমন ক্যাপশন লিখেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী। গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলীর দ্বিতীয় সন্তানেরও বাবা হতে যাচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান, এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে শোবিজে।

এ বিষয়ে অবশ্য শাকিব এখনো কোনো স্পষ্ট অফিশিয়াল মন্তব্য করেননি। এদিকে শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দেয়ার প্রস্তুতি নিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী।

এসকে/এসএন

মন্তব্য করুন