© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরাকের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

শেয়ার করুন:
ইরাকের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৪ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ইরাকের উত্তরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সালাহউদ্দিন প্রদেশের বাইজি তেল শোধনাগারের একটি ইউনিটে আগুনের সূত্রপাত হয়।

একসময় এটি ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগার হিসেবে পরিচিত ছিল।

ইরাকি সরকারের নিরাপত্তাবিষয়ক মিডিয়া ইউনিট এক বিবৃতিতে জানায়, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনায় একজন শ্রমিক মারা গেছেন এবং ছয়জন আহত হয়েছেন।’

বাইজির স্থানীয় কর্মকর্তা আদেল আল-দাজ জানান, কারিগরি ত্রুটির কারণেই এ বিস্ফোরণ ঘটে।

বাগদাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাইজি শোধনাগারটি ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী ইরাকের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা দখলে নেওয়ার পর সেখানে সংঘটিত তীব্র লড়াইয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দীর্ঘ সংস্কারকাজ শেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শোধনাগারটি পুনরায় চালু করা হয়।

উল্লেখ্য, ইরাক বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। দেশটির মোট বাজেট আয়ের প্রায় ৯০ শতাংশই আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে।

এমআর/এসএন 

মন্তব্য করুন