© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উৎসবের আবহে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান আসিফ আকবরের

শেয়ার করুন:
উৎসবের আবহে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান আসিফ আকবরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১১ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সতেরো বছর পর আবারও দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরছে উৎসবমুখর ভোটের পরিবেশ। প্রায় ১৩ কোটি ৭০ লাখ ভোটার সরাসরি ভোটের মাধ্যমে সংসদে তাদের প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকার কথা জানানো হয়েছে, পাশাপাশি নির্বাচন কমিশনও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজ ১০ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একথা বলেন।

তিনি বলেন, সব রাজনৈতিক দল ও প্রার্থীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। নানা প্রোপাগান্ডা, অভিযোগ পাল্টা অভিযোগ ও গুজবের আবহ ছাপিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে আগ্রহ ও প্রত্যাশা। জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিজয়কে সুসংহত করা এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে।



তিনি আরো বলেন, পাহাড় ও সমতল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে উৎসবের আমেজে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলা হচ্ছে, অলসতা বা অবহেলা নয় ভোটই জনতার শক্তির প্রকাশ।নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন অনেকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সফল ও স্বার্থক হোক এমন প্রত্যাশাই এখন সর্বত্র।

এসএস/টিএ

মন্তব্য করুন