© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষকতায় যোগ দিলেন কণ্ঠশিল্পী বুশরা

শেয়ার করুন:
শিক্ষকতায় যোগ দিলেন কণ্ঠশিল্পী বুশরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগে পুনরায় যোগদান করেছেন স্থপতি, গবেষক ও কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার। নগর স্থিতিস্থাপকতা ও বন্যা ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে তাঁর দীর্ঘ গবেষণা ও একাডেমিক অভিজ্ঞতা যেমন স্বীকৃত, তেমনি সংগীতাঙ্গনেও তিনি সুপরিচিত একটি নাম।

এর আগে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় স্নাতক পর্যায়ে পাঠদান, শিক্ষার্থীদের একাডেমিক মেন্টরিং এবং পাঠ্যক্রম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, রুর্কি থেকে নগর ও গ্রামীণ পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর অসামান্য একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সেখানে পূর্ণাঙ্গ বৃত্তি লাভ করেন।



জানা গেছে, ২০১৯ সাল থেকে তিনি আইআইটি রুর্কিতে পূর্ণকালীন পিএইচডি গবেষক হিসেবে গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাঁর গবেষণার মূল বিষয় ‘ঢাকার কমিউনিটি-ভিত্তিক বন্যা স্থিতিস্থাপকতা’।

বর্তমানে তিনি পিএইচডি গবেষণার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন এবং থিসিস জমাদানের প্রস্তুতি নিচ্ছেন।

বুশরা শাহরিয়ারের গাওয়া ‘উৎসবের বাংলাদেশ’, ‘খেলাধুলার বাংলাদেশ’, ‘একশো নালিশ’, ‘তোমায় যদি’ এবং ‘গল্প হবেই আয়’সহ একাধিক গান শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে। 

এসএন 

মন্তব্য করুন