© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবির ক্রীড়া উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার অনুদান

শেয়ার করুন:
ঢাবির ক্রীড়া উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার অনুদান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৩ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠের উন্নয়নের জন্য দুই কোটি টাকা প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ মাহমুদ, ডাকসু ভিপি ও ক্রীড়া সম্পাদকের হাতে চেক হস্তান্তর করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘১৯৮৩ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক। ইংল্যান্ডে পিএইচডি’র পর সুযোগ ছিল সেখানে থাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আত্মিক টান থাকায় থাকিনি। এমন একটি ঐতিহ্যপূর্ণ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বর্ষাকালে খেলা যায় না। ডাকসুর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার সঙ্গে যোগাযোগ করেছে। মন্ত্রণালয়ের বাজেট ৫০ লাখের বেশি নেই। এজন্য আমি ক্রিকেট বোর্ডকে জানাই। বলা মাত্রই বুলবুল ভাই, ফারুক ভাই, ফাহিম ভাই তাৎক্ষণিকভাবে সহায়তা করার জন্য সিদ্ধান্ত নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ সুন্দর ও খেলার পরিবেশ ভালো হলে এখান থেকে ক্রিকেটার ও অন্য খেলোয়াড় উঠে আসবে।’

এসময় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘জাতীয় দলে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে ছিল। এখনও ক্রিকেট বোর্ডের অনেক খেলা অনুষ্ঠিত হয়। মাঠের উন্নয়ন হলে সেটা ক্রিকেটেরই উন্নয়নে ভূমিকা রাখবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের মাধ্যমে সামাজিক অনেক ব্যক্তি-প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা হয়। এই মাঠের সংস্কার প্রয়োজন ছিল। ক্রিকেট বোর্ড অনুদান হিসেবে দেয়ায় কার্যকর উন্নয়নের সুযোগ করে দিয়েছে।’

এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মৌলিক সমস্যা রয়েছে। এর মধ্যে অন্যতম শারীরিক শিক্ষা কেন্দ্রের অবকাঠামোগত সমস্যা। বিসিবি সহায়তা করায় আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই আমাদের স্যার ক্রীড়া উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।’

টিজে/টিএ 

মন্তব্য করুন