© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্দায় কম দেখা যাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য

শেয়ার করুন:
পর্দায় কম দেখা যাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৬ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ঝলমলে আলো, কেক আর বড় আয়োজন জন্মদিন মানেই যে এই সব কিছুর সমাহার, সেই ধারণা ভেঙে দিলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। বিশেষ দিনেও তিনি স্বচ্ছন্দ নিজের ছন্দে, নিজের নিয়মে। সকাল শুরু শরীরচর্চা দিয়ে, দিনের খাবারে সংযম, আর উদ্‌যাপন বলতে প্রিয় কোনও ছবি দেখা এভাবেই কাটল তাঁর জন্মদিন। কাছের মানুষদের ফোন আর স্বামীর ছোট্ট চমক থাকলেও আড়ম্বরের বাইরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য রূপার।

তবে ব্যক্তিগত দিনের সরলতার আড়ালেই উঠে এল তাঁর অভিনয় জীবনের বাস্তবতা। ইদানীং পর্দায় তাঁকে খুব বেশি দেখা যায় না দর্শকের এই প্রশ্নের জবাবও দিলেন খোলামেলাভাবে। শিল্পমহলে সবার সঙ্গে সুসম্পর্ক থাকলেও কোনও নির্দিষ্ট গোষ্ঠীর অংশ নন তিনি। সেই কারণেই হয়তো পরিচালকদের ভাবনায় প্রথম সারিতে তাঁর নাম আসে না বলেই মনে করেন রূপা। একই ধরনের চরিত্রে বারবার অভিনয়ের প্রস্তাবও তাঁকে ক্লান্ত করে তুলেছে, নতুন কিছু করার আকাঙ্ক্ষাই এখন তাঁর প্রধান লক্ষ্য।



তবু থেমে নেই পথচলা। খুব শিগগিরই এক নতুন ছবিতে অন্য রূপে দেখা যাবে তাঁকে। আরও কিছু কাজের কথাবার্তাও চলছে, যদিও ধারাবাহিকে ফেরার বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি অভিনেত্রী। অভিনয়ের জগতে টিকে থাকার লড়াই, নিজের শর্তে কাজ বেছে নেওয়ার চেষ্টা আর ব্যক্তিগত জীবনের সংযম সব মিলিয়ে রূপার পথচলা যেন নীরব অথচ দৃঢ় এক অবস্থানের গল্প।

পিআর/টিকে

মন্তব্য করুন