© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনে রাজশাহী বিভাগে ১ লাখেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

শেয়ার করুন:
নির্বাচনে রাজশাহী বিভাগে ১ লাখেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০০ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনে রাজশাহী বিভাগে ১ লাখ ৪ হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। 

বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, রাজশাহী বিভাগে মোট ৩৯টি সংসদীয় আসন। ৮টি জেলা, ৬৭টি উপজেলা, ১টি সিটি করপোরেশন, ৬২টি পৌরসভা, ৫৬৫টি ইউনিয়ন এবং ১৮ হাজার ১৫৪ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২ কোটি ৩ লাখ মানুষের বসবাস। এ অঞ্চলে চূড়ান্ত ভোটার সংখ্যা ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। যার মধ্যে পুরুষ, নারী ও হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। মোট ভোটকেন্দ্র ৫২৮৭ যার মধ্যে ১৭৬৭ টি গুরুত্বপূর্ণ। নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করার মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৫৬টি আগ্নেয়াস্ত্র এবং রাজশাহী রেঞ্জ পুলিশ কর্তৃক বিভিন্ন ধরনের ৭৪টি আগ্নেয়াস্ত্র ও ৪৩৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় বৈধ অস্ত্র জমা পড়েছে ৪ হাজার ৫৯৪টি। নির্বাচনকালীন গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৯জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোট ১ লাখ ৪ হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। যার মধ্যে সেনাবাহিনী ১০ হাজার জন, বিজিবি ৪ হাজার ১২৩ জন, রেঞ্জ পুলিশ ১৩ হাজার ৭৯৬ জন, আরএমপি ২ হাজার ৪০৫ জন, র‍্যাব ১ হাজার ৬ জন, আনসার ৭২ হাজার ৭৩৬ জন। প্রতি আসনে গড়ে ২ হাজার ৬৬৮ জন এবং প্রতি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন।

আরআই/টিকে

মন্তব্য করুন