© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন: সিইসি

শেয়ার করুন:
ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন: সিইসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৯ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। যেকোনো অনিয়ম, বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

সিইসি বলেন, যেকোনো অনিয়ম শক্তভাবে তদারকি করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু, গ্রহনযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি, এমন কথাও বলেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে। 

কেএন/টিকে

মন্তব্য করুন