যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় পৌনে ৩ কোটি টাকা
ছবি: সংগৃহীত
০২:২০ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটিতে গ্রামে ফিরছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে।
যানবাহনের এই বাড়তি চাপে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু এলাকায় টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ১২ হাজার ৯৩৪টি, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, জাতীয় সংসদ নির্বাচনের ছুটির কারণে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ যাতায়াত করছে। ফলে স্বাভাবিকভাবেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। মহাসড়কে যানজট এড়াতে এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছেন।
কেএন/টিকে