কনসার্টের মাঝে গান থামিয়ে মহিলাকে রক্ষা, গায়িকা জেসমিনের সাহসী কীর্তি ভাইরাল
ছবি: সংগৃহীত
০৩:১১ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক লাইভ কনসার্টের সময় ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে এক মহিলা দর্শককে উত্যক্ত করছিলেন কয়েকজন পুরুষ। পরিস্থিতি লক্ষ্য করেই গান থামিয়ে মঞ্চ থেকে সরাসরি ব্যবস্থা নেন জনপ্রিয় গায়িকা জেসমিন স্যান্ডলস। এই ঘটনায় তিনি শুধু শিল্পী হিসেবে নয়, সমাজের প্রতি দায়িত্ববোধও প্রদর্শন করেছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, জেসমিন নিরাপত্তারক্ষীদের বলেন, “দয়া করে দর্শকাসনে থাকা ওই দুই ব্যক্তিকে বাইরে বের করে দিন। সমানে একজন মহিলাকে তারা উত্যক্ত করছে। যতক্ষণ না তাদের দু’জনকে বের করা হচ্ছে, আমি গান শুরু করব না।” এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তাঁর দায়িত্ববোধ এবং সাহসের প্রশংসায় ভাসছেন। কেউ লিখেছেন, “একজন মহিলা হয়ে অন্য একজন মহিলার পাশে দাঁড়ালেন।

আপনাকে স্যালুট।” কেউ আবার মন্তব্য করেছেন, “যিনি রানি হন, তিনি তাঁর রাজ্যপাট সাবধানে রাখেন।”
জেসমিন স্যান্ডলস সাম্প্রতিককালে রণবীরের ‘ধুরন্ধর’ ছবিতে ‘শরারত’ গান গেয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। এর আগে সলমনের ‘কিক’ ছবিতে ‘ইললিগাল উইপন’, ‘সিপ সিপ’, ‘গুলাবি কুইন’-এর মতো হিট গানে তার কণ্ঠ দর্শকের মনে জায়গা করে নেয়। তবে এইবার যে তিনি একজন শিল্পী হিসেবে দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সবের নজর কাড়েছে।
এমকে/টিকে