গাড়ি স্বল্পতায় যাত্রীদের ভোগান্তি, সড়ক পরিবহন মালিক সমিতির দুঃখ প্রকাশ
ছবি: সংগৃহীত
০৬:০০ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
গাড়ি স্বল্পতায় যাত্রীদের সাময়িক অসুবিধা হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক (সদর) এ এস এম আহমেদ খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, জাতীয় নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহায়তার স্বার্থে সরকার কর্তৃক উল্লেখযোগ্যসংখ্যক গণপরিবহন রিকুইজিশন করায় সারা দেশে সাময়িকভাবে যানবাহনের স্বল্পতা দেখা দিয়েছে। এতে সাধারণ যাত্রীদের স্বাভাবিক ও নির্বিঘ্ন যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দুঃখ প্রকাশ করছে।
এসকে/এসএন