© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রণবীরের পর এবার সালমানের পরিবারকে হুমকি, দাবি কোটি টাকা!

শেয়ার করুন:
রণবীরের পর এবার সালমানের পরিবারকে হুমকি, দাবি কোটি টাকা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১০ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রোহিত শেঠির বাড়ির সামনে গুলি চালনার ঘটনার পর সম্প্রতি হুমকি পান অভিনেতা রণবীর সিং। এবার ই-মেইলের মাধ্যমে হুমকি বার্তা এসেছে সালমান খানের ঘনিষ্ঠ এক পরিবারের সদস্যের কাছে। সেখানে কয়েক কোটি রুপি দাবি করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, যে ব্যক্তির কাছে ই-মেইলটি এসেছে, তিনিও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। হুমকি বার্তায় প্রেরকের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকার দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পুরো বিষয়টি নজরদারিতে রেখেছে।



নিরাপত্তাজনিত কারণে হুমকি পাওয়া ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, মঙ্গলবার হোয়াটসঅ্যাপ ভয়েস নোটের মাধ্যমে রণবীর সিংয়ের কাছেও মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। অভিনেতার অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ভোরে পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে চার রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে, যা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

এর আগেও একাধিকবার বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে সালমান খানকে হুমকি দেওয়া হয়েছে বলে জানা যায়।

ক্রমাগত এই হুমকির ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএন 

মন্তব্য করুন