© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ ধাপে প্রাপ্ত ভোটের শতকরা হার সংগ্রহ করবে ইসি

শেয়ার করুন:
৪ ধাপে প্রাপ্ত ভোটের শতকরা হার সংগ্রহ করবে ইসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫১ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন চার ধাপে প্রদত্ত ভোটের শতকরা হার সংগ্রহ ও প্রেরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সকল রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে প্রতিটি ভোটকেন্দ্র থেকে দিনে মোট চারবার-সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং ভোটগ্রহণ শেষে-প্রদত্ত ভোটের সংখ্যা (শতকরা হার) সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের কাছ থেকে এ তথ্য নিয়ে তা তাৎক্ষণিকভাবে এন্ট্রি করতে হবে।

প্রতিটি কেন্দ্রের তথ্য সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ডাটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে আরএমএস ইউজার আইডি ব্যবহার করে সিস্টেমে অন্তর্ভুক্ত করতে হবে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ‘কপোত ড্যাশবোর্ড’-এর মাধ্যমে তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন। নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও এ পরিসংখ্যান মনিটর করা হবে।

এছাড়া প্রতিবার তথ্য সংগ্রহের সময় ভোটগ্রহণ শুরু থেকে নির্ধারিত রিপোর্টিং সময় পর্যন্ত প্রদত্ত ব্যালটের মোট সংখ্যা গণনা করে শতকরা হার নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। ইসি বলেছে, তথ্য নির্ধারিত সময়ে এবং নির্ভুলভাবে এন্ট্রি করা আবশ্যক।

এমআই/এসএন

মন্তব্য করুন