© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মঞ্চে শর্টস-মোজা পরে পারফর্ম, বিতর্কে জাস্টিন বিবার

শেয়ার করুন:
মঞ্চে শর্টস-মোজা পরে পারফর্ম, বিতর্কে জাস্টিন বিবার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৪ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
মঞ্চে পারফর্ম করতে গিয়ে পোশাক নিয়ে নতুন করে আলোচনায় উঠে এলেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার।

সম্প্রতি এক লাইভ পারফরম্যান্সে শর্টস ও মোজা পরেই মঞ্চে ওঠেন তিনি। স্টাইলিশ হলেও তার এই পোশাক বাছাই ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়, বিবারের এমন উপস্থিতি দেখে আয়োজক ও বিচারকরা কিছুটা হতভম্ব হয়ে পড়েন। কারণ তিনি যে এ ধরনের পোশাকে পারফর্ম করবেন সে বিষয়ে আগে থেকে কোনো ধারণাইদেওয়া হয়নি।

গ্র্যামি অ্যাওয়ার্ডসের নির্বাহী প্রযোজক বেন উইনস্টন এক পডকাস্টে জানান, মঞ্চে ওঠার আগ পর্যন্ত বিবার কী পরবেন তা কেউই জানতেন না।



উইনস্টনের ভাষ্য, সৃজনশীল পরিকল্পনা নিয়ে আলোচনার সময়ও বিবার পোশাক সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি; কেবল বলেছিলেন, তিনি মঞ্চে উঠে গান পরিবেশন করবেন। পরে জানা যায়, সেদিন তিনি নিজের ফ্যাশনব্র্যান্ডের তৈরি সাটিন বক্সার শর্টস পরেই পারফর্ম করতে মঞ্চে ওঠেন।

এ নিয়ে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া দেখালেও তার পারফরম্যান্স ও গানের প্রশংসা মেতেছে সবাই। যদিও এই বিতর্ক নিয়ে বিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

এসএন 

মন্তব্য করুন