© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে ভোট কেনার সময় জামায়াত নেতা আটক

শেয়ার করুন:
রাজধানীতে ভোট কেনার সময় জামায়াত নেতা আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৬ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর সূত্রাপুরে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করেছে স্থানীয় জনতা। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২ দিনের কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনের ৪৪ নম্বর ওয়ার্ডের সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্র সংলগ্ন একটি চালের দোকানে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই চালের দোকানে বসে ভোটারদের টাকা দিচ্ছিলেন সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছান।
  
সেখানে সাক্ষ্য-প্রমাণ ও যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে তাকে ২ দিনের কারাদণ্ড প্রদান করেন।
 
এ ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়েছেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

এমআই/এসএন

মন্তব্য করুন