© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘গোলমাল’ অভিনেতার বিরুদ্ধে প্রতারণার মামলা

শেয়ার করুন:
‘গোলমাল’ অভিনেতার বিরুদ্ধে প্রতারণার মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০১ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বিনিয়োগ জালিয়াতির অভিযগে বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ের নামে উত্তর প্রদেশের ভোগগাঁও থানায় মামলা করা দয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মামলাটি নথিভুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়েছে, মহল্লা মিশ্রানার এক বাসিন্দা দাবি করেছেন—মুম্বাইয়ের একটি ব্যাংক শাখায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিনেতা ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।



মামলা করার পর আদালতের নির্দেশে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শ্রেয়াস তালপাড়ে।

শ্রেয়স তালপাড়ে বলিউড ও মারাঠি চলচ্চিত্রের পরিচিত মুখ। ২০০৫ সালে ‘ইকবাল’ ছবির মাধ্যমে প্রধান চরিত্রে অভিষেকের পর ‘ডর’, ‘গোলমাল’, ‘ওম শান্তি ওম’সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

অভিনেতাকে সামনে দেখা যাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে, যা ‘ওয়েলকাম’ সিরিজের তৃতীয় কিস্তি। আহমেদ খান পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, জনি লিভারসহ আরো অনেক তারকা অভিনয় করেছেন। ছবিটি আগামী ২৬ জুন মুক্তির কথা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসএন 

মন্তব্য করুন