© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসএলে দল পেলেন নাহিদ ও ইমন

শেয়ার করুন:
পিএসএলে দল পেলেন নাহিদ ও ইমন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
শেষদিকে এসে পিএসএলের নিলামে দল পেলেন বাংলাদেশের দুই তরুণ তারকা নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। তবে অবিক্রিতই থাকলেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
রিশাদের পর পিএসএলে দল পেলেন নাহিদ ও ইমন

বুধবার (১১ ফেব্রুয়ারি) আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিএসএলের ১১তম আসরের নিলাম। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। শুরুতেই ৩ কোটি পাকিস্তানি রুপিতে লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছিল রাওয়ালপিন্ডি।

নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই পেয়েছে রিশাদকে। গত মৌসুমে রিশাদ খেলেছেন লাহোরের হয়ে।

অন্যদিকে নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন দল পেয়েছেন একেবারে নিলামের শেষদিকে। ৬০ লাখ রুপি ভিত্তিমূল্যে নাহিদকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। গত আসরেও তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।



৬০ লাখ রুপি ভিত্তিমূল্যে দল পেয়েছেন পারভেজ হোসেন ইমনও। তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ক্যারিয়ারে প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেলেন এ টাইগার ব্যাটার।

তবে এদিন দ্বিতীয়বার নিলামে তোলার পরও অবিক্রিত থাকলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায়নি তাসকিন আহমেদকে নিয়েও।

নিলামের আগে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। চুক্তি অনুযায়ী তিনি পাবেন ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। 

এসকে/এসএন

মন্তব্য করুন