© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াতের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট জব্দ

শেয়ার করুন:
জামায়াতের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৩ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫নং সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। এ ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে একটি প্রতীকের একজন পোলিং এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফলাফল শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট সরবরাহ করা হয়েছে এবং প্রিসাইডিং কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট ২৩টি ফলাফল শিটে স্বাক্ষর করেছেন। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার জেসমিন আরা বলেন, জিল্লুর রহমান নামের এক পোলিং এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এর বেশি কিছু বলতে চাননি।

ইউটি....

মন্তব্য করুন