© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঠাকুরগাঁও জামায়াতের আমিরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় রেফার্ড

শেয়ার করুন:
ঠাকুরগাঁও জামায়াতের আমিরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় রেফার্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০১ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ হসপিটালে রেফার্ড করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় এ তথ্য জানান হাসপাতালটির এক পরিচালক।

এর আগে, সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়ার পর তার সঙ্গে থাকা দুটি ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।

এদিকে, আটকের পর জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়লে বেলাল উদ্দিন প্রধানকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ হসপিটালে রেফার্ড করে।

টিজে/টিএ 

মন্তব্য করুন