© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সেই প্রার্থীকে প্রথম ভোট দিতে চাই, যার মধ্যে সততা আছে’

শেয়ার করুন:
‘সেই প্রার্থীকে প্রথম ভোট দিতে চাই, যার মধ্যে সততা আছে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫০ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নতুন বাংলাদেশ গড়ে তোলায় এই নির্বাচনের ভূমিকা অপরিসীম। তাই সাধারণ মানুষের মতো সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ও রাষ্ট্র ব্যবস্থার পালাবদল নিয়ে মেতে আছেন জল্পনা-কল্পনায়। এবারই প্রথম ভোট দেবেন ছোট পর্দার জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব।

সমকালকে তিনি বলেন, প্রথম ভোট দিতে চলেছি–এই কথা যখনই মনে পড়ছে, মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি হচ্ছে। একটি ভোট দেশ গঠনে কতখানি ভূমিকা রাখে–তা এবার উপলব্ধি করতে পারছি।’

তিনি আরও বলেন, ‘আমি সেই প্রার্থীকে প্রথম ভোট দিতে চাই, যার মধ্য সততা আছে। আমি ঢাকার ভোটার, তবে কোন আসনের সেটি আপাতত গোপন রাখতে চাই। এটুকু বলতে পারি, যে আসনের ভোটার আমি, সেখানকার বেশির ভাগই বর্ষীয়ান নেতা ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’



এই শিল্পীর কথায়, ‘গত কয়েকদিন ধরে তাদের দেশ গঠনে কে কী করবেন, সেই প্রতিশ্রুতির নিরিখে, তাদের উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করেছি। জনপ্রিয়তার বিচারে তারা সৎ, কথা ও কাজে তাদের কতটুকু সত্যতা আছে–এসব যাচাই করে দেখেছি। পাশাপাশি দেশের উন্নয়নে কে কী ভূমিকা রাখতে পারেন, সেটিও অনুধাবন করার চেষ্টা করেছি। এরপরই মূলত সিদ্ধান্তে এসেছি, প্রথম ভোট কাকে দেব।’

মাহতিম সাকিব বলেন, ‘ভোটার এবং এ দেশের নাগরিক হিসেবে আমার প্রথম এবং প্রধান চাওয়া একটাই, স্বাধীনভাবে কাজ করে যাওয়ার সুযোগ দেওয়া।’

টিজে/টিএ 

মন্তব্য করুন