‘রম্বা হো’ খ্যাত কল্পনা আইয়ার কেন বলিউড ছাড়েন!
ছবি: সংগৃহীত
০৪:৫০ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
৮০’র দশকের অন্যতম আইকনিক ডিস্কো গান ‘রম্বা হো’ আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এই গানে নজরকাড়া নাচের দৃশ্য দিয়ে সেসময় ব্যাপক প্রশংসা কুড়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী কল্পনা আইয়ার। প্রায় ৪০ বছর পর গানটিতে তার পারমরম্যান্স ফের আলোচনায়।
আদিত্য ধরের ‘ধুরন্ধর’এ এই জনপ্রিয় গানটি ব্যবহৃত হওয়ায় ফের লাইমলাইটে এসেছেন প্রবীণ অভিনেত্রী কল্পনা আইয়ার। ১৯৮১ সালের ‘আরমান’ ছবিতে তার এই গান ঝড় তুলেছিল।
সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে একই গানে নাচতে দেখা যায় কল্পনাকে সেই ভিডিও ভাইরাল হতেই নতুন প্রজন্মের কাছে যেন নতুন করে আলোচনায় আসেন তিনি।
এই ভাইরাল ভিডিওর পর এক সাক্ষাৎকারে কল্পনা আইয়ার জানান, কেন তিনি একসময় বলিউড ছেড়ে দুবাইয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কল্পনা বলেন, ‘এক সময় ইন্ড্রাস্টিতে সবকিছু বদলে যায়। কাস্টিং এজেন্ট, সেক্রেটারি, ম্যানেজার এইসব জিনিস চলে আসে।

আমার কেউ ছিল না। আমি নিজেই নিজের কাজ দেখতাম। ইন্ডাস্ট্রি ধীরে ধীরে কিছু নির্দিষ্ট মানুষের, কিছু নির্দিষ্ট গ্রুপের হয়ে গেল। আমি কোনও গ্রুপের অংশ ছিলাম না। আর তখন যে ধরনের কাজ পাচ্ছিলাম তাতে আমি খুশি ছিলাম না। তখন মনে হলো আর চালিয়ে যাওয়ার মানে নেই।’
ভাইরাল ভিডিও প্রসঙ্গে কল্পনা জানান, ঘটনাটি একেবারেই পরিকল্পনাহীন ছিল। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক বন্ধুর ছেলের বিয়েতে উপস্থিত ছিলেন তিনি।
‘গানটা বাজতেই নাচটা আপনাতেই হয়ে গেল। কিছুই প্রস্তুত ছিল না। ভালোবাসা থেকেই নেচেছিলাম। ৪০ বছরেরও আগে করা একটি গানে আজও মানুষের উচ্ছ্বাস দেখে তিনি আপ্লুত।’
১৯৮১ সালের আরমান ছবির এই গানটি গেয়েছিলেন উষা উথুপ। সম্প্রতি রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর’এ গানটি ব্যবহার হওয়ায় নতুনভাবে এটি দর্শকদের আলোচনায় এসেছে। প্রসঙ্গত, মিস ইন্ডিয়া ১৯৭৮ এর প্রথম রানার্স-আপ কল্পনা আইয়ার অভিনয় করেছেন ‘সাত্তে পে সাত্তা’, ‘আনজাম’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘হাম সাথ সাথ হ্যায়’র মতো ছবিতে। অভিনয়ের পাশাপাশি তিনি একজন গায়িকাও এবং বাপ্পি লাহিড়ী ও উষা উথুপের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন।
ইউটি....