© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে ভোটের চিত্র কী

শেয়ার করুন:
গোপালগঞ্জে ভোটের চিত্র কী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। বাংলাদেশে এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ভোট দিতে ফজর পড়েই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন, সারা বাংলাদেশেই একই চিত্র। তবে উল্টো চিত্র চোখে পড়েছে গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে।
 
গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হলো শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং তার সমাধিস্থলও সেখানে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাও ওই জেলা থেকে নির্বাচন করতেন।

জানা গেছে, টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা সকাল ৭টার আগেই কেন্দ্রে চলে এলেও ভোটার উপস্থিতির হার শূন্যের কাছাকাছি। অথচ, এখানে মোট ভোটার ২৫৪০ জন এবং এদের মাঝে নারী ভোটার ১২৪০ জন।

তবে সাধারণ ভোটারদের মাঝে ভোট নিয়ে আগ্রহ কম হলেও প্রার্থীদের এজেন্টরা আশা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। তারা আশা করছেন, ৫০ শতাংশ ভোটার উপস্থিতি হতে পারে।

সূত্র : বিবিসি বাংলা।

মন্তব্য করুন