© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাঝে মাঝে আল্লাহ আমাদের একা করে দেন : সালমা

শেয়ার করুন:
মাঝে মাঝে আল্লাহ আমাদের একা করে দেন : সালমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৮ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
কণ্ঠশিল্পী সালমা বেশ কঠিন সময়ের মধ্য দিয়েই যাচ্ছেন। ২০১৮ সালের শেষ দিনে পারিবারিক আয়োজনে বিয়ে করেন সালমা। প্রথম সংসারের বিচ্ছেদের সাড়ে তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন এই গায়িকা। এরপরের বছরের জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।

সাত বছরের মাথায় তাঁর এই সংসারের বিচ্ছেদের খবর জানান স্বামী সানাউল্লাহ।

বিচ্ছেদের পর একাকীত্বে ভুগছেন এই সংগীতশিল্পী। বৃহস্পতিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে এমনটাই জানালেন ক্লোজ আপ খ্যাত তারকা। 



নিজের ফেসবুক হ্যান্ডেলে সালমা লিখেছেন, মাঝে মাঝে আল্লাহ তা'আলা আমাদের একা করে দেন, পুরোপুরি একা।

ঠিক সেই মুহূর্তে আমরা বুঝি এই দুনিয়ায় আমরা যাদের আষ্টেপৃষ্টে বাঁচতে চেয়েছি, যাদের আপন ভেবেছি, নিজের থেকেও যাদের বেশি ভরসা করেছি তারা কেউই পুরোপুরি আমাদের নয়। কেউ না।

সৃষ্টিকর্তার নিদর্শনের কথাও এ সময়য় মনে করছেন এ গায়িকা। তিনি বলেন,  ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য গভীর সমুদ্রে মাছের পেটে যেমন কেউ ছিল না, বিবি হাজেরার জন্য জনশূন্য মরুভূমিতে যখন কেউ ছিল না, নদীতে ভাসিয়ে দেওয়া শিশু মুসা আলাইহি ওয়াসাল্লামের পাশেও কেউ ছিল না।

সর্বদা মনে রাখবেন, বান্দার কঠিন সময়গুলোতে শুধু আমাদের রব ছিলেন, তিনি আছেন এবং শেষ পর্যন্ত শুধু তিনিই থাকবেন।
 
২০১১ সালে পারিবারিকভাবে সালমার প্রথম বিয়ে হয় দিনাজপুর–৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে। সেই সংসারে তাঁদের রয়েছে একমাত্র কন্যা স্নেহা। ২০১৬ সালে বনিবনা না হওয়ায় সেই সংসারে বিচ্ছেদ ঘটে।

আরআই/টিকে

মন্তব্য করুন