© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্টের ফিরে পাওয়া ভোটাধিকার প্রয়োগ করলাম: মঞ্জু

শেয়ার করুন:
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্টের ফিরে পাওয়া ভোটাধিকার প্রয়োগ করলাম: মঞ্জু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৫ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ১১-দলীয় ঐক্য জোটের ফেনী-২ আসনের ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু তার মাকে নিয়ে ভোট দিয়েছেন। পরে তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারিনি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট ভোটের অধিকার ফিরে পেয়েছি। আজ সেটা প্রয়োগ করলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের সরিষাদি বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে তিনি এ কথা বলেন।

মঞ্জু বলেন, সঠিক ভোট দিয়ে সঠিক লোকদের হাতে এ রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করতে পারি, তাহলে সেটা একটা পরিপূর্ণতা পাবে আমাদের অভ্যুত্থানটা। এটাকে আমরা বলতে পারি, একটা ভোট বিপ্লব করার জন্য জনগণ মুখিয়ে আছে।

তিনি আরও বলেন, গতকাল থেকে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে নানা ধরনের সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকেও অনেকটা হিমশিম খেতে হয়েছে। যে কোনো ধরনের সন্ত্রাস বা জোরাজুরি, এগুলো কিন্তু তাদের বিপক্ষেই যাবে। জনগণ যদি ভোট দিতে পারে, জনগণ কিন্তু এই ত্রাস, মিথ্যাচার, তারপরে আপনার এই নানা ধরনের অপপ্রচার-এগুলোর জবাব জনগণ দেবে।

প্রশাসনের উদ্দেশ্যে মঞ্জু বলেন, সারাদেশে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সবাই যাতে ধৈর্যের সঙ্গে ভোট দিতে পারে, তাদের অধিকারটা প্রয়োগ করতে পারে। কারও অধিকারে কেউ যাতে হস্তক্ষেপ না করে। এবং আমরা যাতে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, রূপান্তরিত বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ পাই।

কেএন/টিকে

মন্তব্য করুন