© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

শেয়ার করুন:
সিলেটে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৩ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দিতে গিয়ে তিনজন আটক হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুজন ও রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চবিদ্যালয় থেকে একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন বর্ণি মাঝপাড়ার ইসমাইল আলীর ছেলে কাউসার ও সাহিদ আলীর ছেলে ফাহিম আহমদ। তাঁরা দুজনই ধানের শীষ প্রতীকের সমর্থক ছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জাল ভোট দিতে গিয়ে তাঁরা আটক হয়েছেন। তাঁরা থানা-পুলিশ হেফাজতে রয়েছে। আর হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের ওই ছেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন