© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার নখের চিন্তা বাদ দিয়ে ভোট দিয়ে আসেন : জেফার

শেয়ার করুন:
আমার নখের চিন্তা বাদ দিয়ে ভোট দিয়ে আসেন : জেফার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নিজের ভোট দিলেন আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি। কিন্তু জেফারের এই পোস্টে দেখা যায় নেটিজেনদের একাংশের অপ্রাসঙ্গিক মন্তব্য। তবে বরাবরের মতোই সরাসরি সমালোচকদের জবাব দিলেন এই গায়িকা।

বৃহস্পতিবার দুপুরে জেফার তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি উল্লেখ করেন, এটি তার জীবনের প্রথমবারের মতো ভোটে অংশগ্রহণ। ছবিতে দেখা যায়, জেফার তার ভোট দেওয়া আঙুলটি দর্শকদের দেখাচ্ছেন। সারাদেশের মতো তার ভক্তদের মধ্যেও এই ছবি নিয়ে শুরুতে ইতিবাচক উৎসাহ দেখা যায়।



জেফারের ছবি প্রকাশের পর কিছু নেটিজেনরা তার দীর্ঘ এবং স্টাইলিশ নখের ওপর নজর দেন। মন্তব্যের ঘরে জেফারের নখের ধরণ ও রঙ নিয়ে বিদ্রুপ এবং বিরূপ মন্তব্য করতে থাকেন অনেকে।

একজন মন্তব্য করেন, ভ্যাম্পায়ারদেরও কি ভোট দেওয়ার অনুমতি আছে? আবার একজন লিখেছেন, ওহ! আমি তো নেইল পালিশের কালার দেখছিলাম। অনেকে জেফারের আঙুল এবং নখের গঠন নিয়ে বিভিন্ন হাস্যকর ও বিব্রতকর প্রশ্ন তুলে ধরেন।

এমন পরিস্থিতির মুখে মোটেও দমে যাননি জেফার। নেটিজেনদের কর্মকাণ্ডে কিছুটা বিরক্ত হয়ে জেফার পাল্টা মন্তব্যে লেখেন, ভাই, ভোট দিয়ে আসেন আমার নখের চিন্তা বাদ দিয়ে। নখের গবেষণা পরে করতে পারবেন।

জেফারের মতো শোবিজ অঙ্গনের অনেক তারকাই আজ সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সারাদেশে আজ সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো এবং সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন