© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইলে কেন্দ্রে হামলা চালিয়ে দুই শতাধিক ব্যালট ছিনতাই, আটক ২

শেয়ার করুন:
টাঙ্গাইলে কেন্দ্রে হামলা চালিয়ে দুই শতাধিক ব্যালট ছিনতাই, আটক ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৫ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইলে একটি ভোটকেন্দ্রে হামলা চালিয়ে প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া দুই শতাধিক ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুরের সরাবাড়ী ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আটকরা হলেন: মান্নান ও আলমগীর।
 
সরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খাইরুল বাসার জানান, সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে হচ্ছিল। হঠাৎ কয়েকজন এসে কেন্দ্রে হামলা চালায়। পরে তারা সহকারী প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া দুই শতাধিক ব্যালট পেপার (বই) ছিনতাই করে নিয়ে যায়। হামলাকারীরা ধানের শীষের কর্মী বলে জানা গেছে।
  
পরে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে সেনাবাহিনী। ব্যালট নেয়ার সময় তাদের দেখা গিয়েছিল বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা শনাক্ত করেছেন। ছিনতাই হওয়া ব্যালট উদ্ধারে অভিযান চলছে।

এমআই/টিএ

মন্তব্য করুন