© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ টুখেল

শেয়ার করুন:
২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ টুখেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২০ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ হচ্ছে টমাস টুখেলের। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন এই জার্মান কোচ।

৫২ বছর বয়সী টুখেলের সঙ্গে নতুন চুক্তি করার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

আরও দুই বছর ইংল্যান্ডের দায়িত্বে থাকতে পারায় ভীষণ খুশি টুখেল।

“ইংল্যান্ডের সঙ্গে আমার (চুক্তির) মেয়াদ বাড়াতে পেরে আমি খুবই খুশি এবং গর্বিত। এখানে খেলোয়াড় ও কোচের সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি, এটা কারো অজানা নয়। বিশ্বকাপে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য তর সইছে না।”

পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ ও চেলসির সাবেক কোচ টুখেলকে ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব দেয় ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের স্থলাভিষিক্ত হন তিনি।

শুরুতে টুখেলের সঙ্গে চুক্তি ছিল আসছে ফুটবল বিশ্বকাপ পর্যন্ত। এখন তাকে আরও দুই বছরের জন্য ধরে রাখছে ইংলিশরা।

টিজে/টিএ  

মন্তব্য করুন