© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন হাতিয়া গড়ার অঙ্গীকার হান্নান মাসউদের

শেয়ার করুন:
দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন হাতিয়া গড়ার অঙ্গীকার হান্নান মাসউদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৩ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন হাতিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন নোয়াখালী-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এক প্রশ্নের জবাবে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

আব্দুল হান্নান মাসউদ বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি। পুরো হাতিয়াবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। ভোটাররা এত ভীতিকর পরিস্থিতিতেও কেন্দ্রে গিয়েছে। বিশেষ করে নৌবাহিনী ও কোস্টগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি। 

তিনি আরও বলেন, কারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে সেটি এখন বিষয় নয়। আমি যেহেতু হাতিয়ার প্রতিনিধি, তাই দলমত নির্বিশেষে সকলকে নিয়ে নতুন হাতিয়া বিনির্মাণে কাজ করে যাব। গত কয়েকদিনে যে বাড়িঘরে হামলা হয়েছে, সুষ্ঠু তদন্ত করে প্রশাসন যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। 

জানা গেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০৪টি কেন্দ্রের ফলে শাপলা কলি প্রতীকের আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট। ধানের শীষ প্রতীকের মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬১ হাজার ৯৫১ ভোট। এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নোয়াখালীতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বেসরকারি ফলাফলে নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে এনসিপি প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে।

আরআই/টিকে

মন্তব্য করুন