© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুন্সীগঞ্জের ৩ আসনেই বিএনপির জয়

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের ৩ আসনেই বিএনপির জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০০ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিশাল ভোটে জয়লাভ করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপির তিন প্রার্থী জয়লাভ করেছেন।

এর মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির শেখ মো. আব্দুল্লাহ। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদ তার নিকটতম প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট। 

এদিকে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতন।

তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট।

মুন্সীগঞ্জ-৩ আসনের ১৬৯টি ভোটকেন্দ্র ও ১টি পোস্টাল ব্যালটের কেন্দ্রসহ প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

আরআই/টিকে

মন্তব্য করুন