ঝালকাঠির ২টি আসনে বিএনপির জয়
ছবি: সংগৃহীত
১১:৩৭ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বিএনপি। এর মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে হয়েছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা, আর ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী। জেলা প্রশাসন সূত্রে বেসরকারিভাবে এ ফলাফল জানা গেছে।
ঝালকাঠি-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল পেয়েছেন ৬২ হাজার ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট। এ আসনে জামাল ৬ হাজার ৮৯০ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯১ হাজার ২৮৬টি এবং ‘না’ ভোট ২৯ হাজার ৫৯১টি।
অন্যদিকে ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। এ আসনে ইলেন ভূট্টো ৪৩ হাজার ২৯৫ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেন। ঝালকাঠি-২ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ২৯৭টি এবং ‘না’ ভোট ৫৩ হাজার ৮৯০টি।
আরআই/টিকে