© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের নিশানায় লরেন্স বিশ্নোই! রণবীর সিংকে হুমকিবার্তা পাঠিয়েছেন তারই দলের হ্যারি বক্সার?

শেয়ার করুন:
ফের নিশানায় লরেন্স বিশ্নোই! রণবীর সিংকে হুমকিবার্তা পাঠিয়েছেন তারই দলের হ্যারি বক্সার?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১০ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের ভয়ঙ্কর হুমকির ছায়া ফের বাড়ছে। পুলিশি নজরে এ বার এল লরেন্স বিশ্নোই-এর কার্যক্রম। সম্প্রতি তার দলের সদস্য হ্যারি বক্সার-কে সন্দেহের তির দেখিয়েছে মুম্বই অপরাধদমন শাখা। জানা গেছে, কোটি টাকা দাবি করে রণবীর সিং-এর সহকারীর কাছে হোয়াটসঅ্যাপে কণ্ঠবার্তা পাঠানো হয়। প্রাথমিক ফরেনসিক বিশ্লেষণে বার্তাটির সঙ্গে হ্যারি বক্সারের কণ্ঠস্বরের মিল ধরা পড়েছে।

পুলিশ জানায়, হুমকির বার্তা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়েছিল এবং বিদেশি অবস্থান নির্দেশ করে। ডিজিটাল ট্রেল শনাক্ত করতে এবং হুমকির উৎস দেশ নির্ধারণ করতে ক্রাইম ব্রাঞ্চ ইন্টারপোলের সহায়তা চেয়েছে। রণবীরের ব্যক্তিগত নিরাপত্তা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে এবং বাসভবন কড়া নিরাপত্তাবেষ্টনীতে মোড়া হয়েছে।



একের পর এক হুমকিবার্তা ও গুলিকাণ্ডে বলিউডের তারকারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মা-কেও মোটা অঙ্কের টাকা চেয়ে হুমকি পাঠানো হয়েছে। পুলিশের তদারকিতে এ ধরনের ঘটনা নজরে থাকলেও এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

পিআর/টিএ


মন্তব্য করুন