© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত-পাকিস্তান ম্যাচের ৫০০ রুপির টিকিটের দাম এখন ১০ হাজার রুপি

শেয়ার করুন:
ভারত-পাকিস্তান ম্যাচের ৫০০ রুপির টিকিটের দাম এখন ১০ হাজার রুপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৪ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা কেটে গেছে কয়েক দিন আগেই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই দেশের মাঠের লড়াই দেখতে সমর্থকরা ছুটছেন টিকিটের পেছনে। দ্য নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচের ৩৭ হাজার টিকিটই বিক্রি হয়ে গেছে। কালোবাজারীদের কাছে টিকিট পাওয়া গেলেও কয়েক গুণ বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে দর্শকদের।

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে আইসিসির প্রচেষ্টা ও সদস্য দেশগুলোর অনুরোধে পুরনো সেই সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটির সরকার। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামের বুথে গিয়ে ভিড় করছেন সমর্থকরা। যদিও টিকিট পাচ্ছেন না তারা।

বুথের দায়িত্বে থাকা একজন বলেন, 'রবিবারের ম্যাচের জন্য আমাদের কাছে কোনো টিকিট নেই। আমি জানি না দর্শকরা কেন এখনো লাইন ধরে আছে। ৩৭ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামের সবগুলো টিকিট গতকালই শেষ হয়েছে। বেশিরভাগ টিকিটই অনলাইনে বিক্রি হয়েছে।'



সব টিকিট শেষ হলেও বুথের সামনে সোল্ড আউট লেখা না থাকায় দ্বিধায় পড়ছেন দর্শকরা। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আয়োজকদের পক্ষ থেকে আমাদেরকে সোল্ড আউট নোটিশ ঝুলিয়ে দেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চলতি সপ্তাহে শ্রীলঙ্কার বিমান ধরার অপেক্ষায় আছেন দুই দেশের সমর্থকরা। জানা গেছে, করাচি, লাহোর, দিল্লি ও মুম্বাই থেকে বিমানের বুকিং বেড়েছে। কলম্বোর হোটেলগুলোও প্রায় হাউজফুল হয়েছে। অনলাইন ও বুথে টিকিট না থাকায় কালোবাজারীদের দ্বারস্থ হচ্ছেন দর্শকরা। যদিও সেখানে টিকিট পেতে চড়া দাম দিতে হচ্ছে তাদের।

স্থানীয় ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ৫০০ রুপি মূল্যের টিকিট কিনতে ৮ থেকে ১০ হাজার রুপি খরচ করতে হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'রবিবারে আপনি দেখবেন ৫০০ রুপির টিকিট ১০ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। মানুষ অনলাইনে টিকিট কিনে রেখেছে। সেগুলো এখন তারা বেশি দামে বিক্রি করছে।'

এসএস/টিএ

মন্তব্য করুন